মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
সভায় বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও মোঃ নূরুল ইসলাম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
সভায় সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই এই সামাজিক ব্যাধি রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25