
মুক্তমন রিপোর্ট : ফেনী-র দাগনভূঞা থানা প্রাঙ্গণের পুকুর থেকে লুণ্ঠিত ২১৯টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৫ আগস্টের সহিংসতার সময় দাগনভূঞা থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মোট ৩৬৫টি গুলি লুট হয়। গোপন তথ্যের ভিত্তিতে থানার ভেতরের পুকুরে তল্লাশি চালানো হয়।
গতকাল পুকুরটি সেচ দেওয়ার পর পানি কমে গেলে কাদার ভেতর থেকে ২১৯টি লিড বল কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কার্তুজগুলোর গায়ে পুলিশের সিল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
প্রতিনিধি (ফেনী): ফরহাদ আহমেদ
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25