মুক্তমন রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে নদীর মাঝখানে নৌকা বা স্পিডবোট থেকে কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সোমবার (১১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত ঈদে সংঘটিত দুটি নৌদুর্ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে নৌদুর্ঘটনা প্রতিরোধে একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সদরঘাট এলাকায় মাঝনদী থেকে নৌকা বা স্পিডবোটের মাধ্যমে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে যাত্রীরা টার্মিনাল পন্টুন ব্যবহার করে লঞ্চে উঠতে পারবেন।
তিনি আরও বলেন, ফেরিতে যানবাহন ওঠানোর সময় চালকদের যাত্রী নামিয়ে গাড়ি পারাপারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফেরি পন্টুনের নিরাপত্তা বেষ্টনী আরও উঁচু ও মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদযাত্রা নিরাপদ করতে মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
এ সময় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25