মুক্তমন রিপোর্ট : রাজধানীর তুরাগ থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি এসি বাস থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত প্রায় ৯টার দিকে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে তুরাগ থানার ভেতর এলাকায় একটি এসি পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি এসি স্লিপার বাসের এ-১ সিটের ওপর রাখা সন্দেহজনক একটি ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীতে মাদক পাচার ও মাদক ব্যবসা নির্মূলে ঢাকা মহানগর পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25