মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্প স্থানান্তর হয়েছে। ৩ নম্বর সেক্টরস্থ ফ্রেন্ডস ক্লাব এলাকা থেকে সরিয়ে আশকোনাস্থ হজ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। সোমবার ২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ০১ জুন ২০২৫ তারিখ উত্তরা আর্মি ক্যাম্প ফ্রেন্ডস ক্লাব (প্লট নং-২৮, রোড নং-৭, সেক্টর-৩) হতে আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক সকল কার্যক্রম হজ্জ ক্যাম্প হতে পরিচালনা করা হবে।
এজন্য যে কোন তথ্য দিয়ে সহায়তা করার জন্য সরাসরি যোগাযোগ করা যাবে নিন্মোক্ত ০১৭৬৯০২৫৭৬৬ এবং ০১৭৬৯০২৫৭৬৯।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25