
মুক্তমন রিপোর্ট : ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ওনাব নেতৃবৃন্দ বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় মুহূর্তে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা অভিযোগ করেন, নিবন্ধন থাকা সত্ত্বেও প্রতি বছর ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়নের বাধ্যবাধকতা রয়েছে, যা টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া সরকারি বিজ্ঞাপন বরাদ্দ না পাওয়ায় অনলাইন পোর্টাল পরিচালনা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা।
১. বছর বছর রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল।
২. নিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ।
৩. নন-রেজিস্টার্ড অনলাইনগুলোর মধ্যে যোগ্যদের নিবন্ধন প্রদান এবং বাকিদের কার্যক্রম বন্ধে পদক্ষেপ।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে উত্থাপিত দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও অয়ন আহমেদ।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25