মুক্তমন রিপোর্টঃ রাজধানীর মিরপুরের রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ভিত্তি প্রস্তুর এর শুভ উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ঢাকা - ১৬ আসনের গণ মানুষের নেতা আমিনুল হক।
আজ বুধবার (২৮ মে) সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১০ নম্বর রোডে নতুন ভবনের এ ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন তিনি।
ভিত্তি প্রস্তুর উদ্বোধন করতে এলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এসময় রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন সরকার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25