চট্টগ্রাম, ২৮ এপ্রিল ২০২৬: ১৯৭১ সালের নির্মম গণহত্যার স্মরণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা-র দোহাজারী পৌরসভা-র জামিজুরী এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বধ্যভূমি সংরক্ষণ কমিটি-র উদ্যোগে স্থানীয় বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ পরিবারের সন্তান মাষ্টার সুশীল কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং ছাত্রনেতা প্রবীণ কান্তি দাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য ডা. সুনীল কান্তি ভট্টাচার্য, কৃষ্ণকান্ত চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান আশীষ চন্দ্র দে প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে সংঘটিত হৃদয়বিদারক হত্যাযজ্ঞ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের জীবনবাজি রাখা সংগ্রামের ফলেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।
আলোচনায় আরও উল্লেখ করা হয়, জামিজুরীর এই বধ্যভূমি সেই বর্বরতার নির্মম সাক্ষী, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার অনুপ্রেরণা জোগাবে। বক্তারা বধ্যভূমির সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম দাশ, টিটন মল্লিক, বিপ্লব ধর, ভোলা, রঞ্জিত রুদ্র, রতন দাস, শুভ মল্লিক, তপন ধর, সুজীত দাস, রঞ্জিত দাশ, ভানু কান্তি দাশসহ শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25