নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পত্নীতলা থানা পুলিশ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য সেবনকালে চারজনকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-২৬/২৬, তারিখ ০২ জুন ২০২৬ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25