১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের পথসভায় নেতাকর্মীদের সমাবেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের পথসভায় নেতাকর্মীদের সমাবেশ

মুক্তমন রিপোর্ট : ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। যাত্রাপথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

চৌদ্দগ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাতসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।

পথসভা শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।