বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে সংবর্ধনা

বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জুসহ নেতাকর্মীরা
বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জুসহ নেতাকর্মীরা

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে জেলা বিএনপির বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের জন্মদিন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েলের আয়োজনে এবং সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুল ইসলাম রিজু

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনমমতাজুল করিম তাজুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা পর্বের আগে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে আলহাজ্ব আমিরুল বাহারকে জন্মদিনের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে আমিরুল বাহার উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানান।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA