জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ফিফা এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ফিফা এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

মুক্তমন রিপোর্ট : ফিফা এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে জাকার্তার টিম হোটেলে পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণের পর ফুটবলাররা হোটেলে কিছু সময় বিশ্রাম নেবেন।

বিশ্রাম শেষে একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জাকার্তায় প্রথম অনুশীলনে নামবে বাংলাদেশ দল। আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে এই অনুশীলনের মধ্য দিয়ে দলের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ জানিয়েছে, জাকার্তায় অবস্থানকালে দলের প্রস্তুতি ও কার্যক্রম নিয়মিতভাবে গণমাধ্যমকে জানানো হবে।

Muktomon/TA