সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি : শাকিব খান

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের প্রকাশিত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের প্রকাশিত ছবি

মুক্তমন রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন। সিনেমার শুটিং, বিশেষ আয়োজন কিংবা নিজের কাজের প্রচারণা—এসব উপলক্ষেই সাধারণত তাঁর উপস্থিতি দেখা যায়।

তবে মাঝেমধ্যে নিজের ছবি বা ছোট কোনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেতা। তাঁর এমন পোস্টও ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি।’

শাকিবের সংক্ষিপ্ত এই বক্তব্যে সরল জীবনযাপন ও বাস্তবতাকে গ্রহণ করার বার্তাই ফুটে উঠেছে। পোস্টটি প্রকাশের পর তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে সম্প্রতি প্রকাশ হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর পোস্টার। সিনেমাটিতে রোমান্টিক চরিত্রে দেখা যাবে তাঁকে। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।

নতুন সিনেমাটিকে ঘিরে যখন দর্শকদের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখন শাকিবের এমন সংক্ষিপ্ত স্ট্যাটাস ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। বড় পর্দায় তাঁর নতুন কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কোনো পোস্ট এলেও তা দ্রুতই ভক্তদের আলোচনার বিষয় হয়ে ওঠে।

Muktomon/TA