কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু

লালমনিরহাটে কামারপল্লীতে হাতুড়ি হাতে কাজ করছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাটে কামারপল্লীতে হাতুড়ি হাতে কাজ করছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

মুক্তমন রিপোর্ট : লালমনিরহাট সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে কামারদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কাজের অংশ নিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

শনিবার তিস্তাপাড়ের একটি কামারপল্লীতে গিয়ে কামারদের জীবন-জীবিকা ও কর্মপরিবেশের খোঁজ নেন তিনি। এ সময় স্থানীয় কামারদের সঙ্গে কথা বলেন এবং তাদের দৈনন্দিন কাজ সম্পর্কে জানতে চান।

একপর্যায়ে নিজেই হাতে তুলে নেন হাতুড়ি। উত্তপ্ত লোহার ওপর হাতুড়ি দিয়ে আঘাত করে কামারের কঠিন শ্রমের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং তাদের কর্মজীবনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মধ্য দিয়ে মানুষের কাছাকাছি থাকার বার্তা দেন তিনি।

পরে মানুষের স্বাচ্ছন্দ্য, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আসাদুল হাবিব দুলু। তিনি ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Muktomon/TA