ময়মনসিংহ সদর উপজেলার উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ

ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান
ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান

মকবুল হোসেন : ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরের এডিবি সাধারণ বরাদ্দের আওতায় সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের মধ্যে বরাদ্দের চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA