দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার
সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

মুক্তমন প্রতিবেদক :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller)।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবেও উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত আগামী ২০২৭ সালের অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় ‘Disaster Risk Reduction Conference’-এ অংশ নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Muktomon/TA