মুক্তমন রিপোর্ট : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আর্মি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। সূত্রের দাবি, সেনাবাহিনীর স্টাফ কোয়ার্টার আশালতার ঠিক ওপরের অংশে মরদেহটি রেখে গেছে দুর্বৃত্তরা।
মরদেহটির মুখ কসটেপ দিয়ে মোড়ানো ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মরদেহটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং নিহত ব্যক্তির পরিচয় কী—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।