মুক্তমন রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী জয়া আহসান। এবারও নতুন একটি ছবি প্রকাশ করে নিজের স্বতঃস্ফূর্ত হাসি নিয়ে কথা বলেছেন তিনি।
সম্প্রতি গোলাপি পোশাকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জয়া। ছবিতে টেবিলের সামনে বসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, এই হাসির জন্য কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তাঁর পোস্টের পর ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়।
জয়ার স্বতঃস্ফূর্ত হাসির পাশাপাশি ছবির লুক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন। তাঁর ভক্তদের একাংশ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন এই উপস্থিতির।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় জয়া আহসান। অবসর সময়ে বাগান ও পোষ্যদের নিয়েও সময় কাটান তিনি।
অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। সিনেমাটি সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে।
Muktomon/TA