সৌদিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা

মুক্তমন রিপোর্ট : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় সংঘাত অপ্রত্যাশিতভাবে আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে—এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নাগরিকদের স্থানীয় পরিস্থিতি ও নিরাপত্তা নির্দেশনা নিয়মিত অনুসরণ করারও পরামর্শ দিয়েছে দূতাবাস।