সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ

মুক্তমন রিপোর্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান সুইডিশ রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

হুমায়ুন কবির সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

বৈঠকে উন্নয়ন সহায়তা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Muktomon/TA