এশিয়ান কাপ প্রস্তুতিতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের অনুশীলন

ইন্দোনেশিয়ায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ইন্দোনেশিয়ায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

মুক্তমন রিপোর্ট : ফিফা এশিয়ান কাপ ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার জিবিকে অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হয় লাল-সবুজদের অনুশীলন। ওয়ার্মআপ ও স্ট্রেচিংয়ের পর ফিটনেস এবং রিকভারির ওপর কাজ করেন খেলোয়াড়রা। অনুশীলনের শেষ দিকে দলের কৌশল নিয়েও কাজ করেন কোচিং স্টাফরা।

প্রায় দেড় ঘণ্টার অনুশীলন সেশনে দলের সঙ্গে যোগ দেওয়া হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম ও মো. সোহেল রানা পুরো সেশনেই অংশ নেন।

তবে ইনজুরিতে থাকা শেখ মোরসালিন দলের সঙ্গে পূর্ণ অনুশীলন না করে আলাদাভাবে রিকভারি সেশন করেন।

আসন্ন ফিফা এশিয়ান কাপের প্রস্তুতিতে ইন্দোনেশিয়ায় দলের অনুশীলন ও কৌশলগত প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোচ থমাস ডুলি ও তাঁর কোচিং স্টাফদের অধীনে খেলোয়াড়রা ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ জানিয়েছে, অনুশীলন শেষে দলের প্রধান কোচ থমাস ডুলি ও মিডফিল্ডার শমিত সোম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

Muktomon/TA