চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শেখ আছাদুজ্জামান

চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শেখ আছাদুজ্জামান
চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শেখ আছাদুজ্জামান

অরুণ কুমার সরকার : বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত শেখ আছাদুজ্জামান। প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি বর্তমানে চিতলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন শেখ আছাদুজ্জামান। তিনি চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং চিতলমারী সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সেতু নির্মাণ, গ্রামীণ সড়ক সংস্কার, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রায়গ্রামের নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য একটি সেতু এবং বারাসিয়া গ্রামে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন শেখ আছাদুজ্জামান।

তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে স্থানীয় মানুষের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান। তবে তার প্রার্থিতার চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

Muktomon/TA