মুক্তমন রিপোর্ট : বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে আবেগঘন মুহূর্তে দেখা যায় স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে। এবার সেই সাক্ষাতের সময় মেসিকে কী বলেছিলেন, তা জানিয়েছেন ইয়ামাল।
স্পেন-আর্জেন্টিনা ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয় পায় স্পেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের স্বাদ পান ইয়ামাল। অন্যদিকে ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে পরাজয়ের মধ্য দিয়ে।
ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের উদযাপনের মধ্যেই মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন ইয়ামাল। ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান, মেসিকে তিনি ফুটবলে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ইয়ামালের ভাষায়, তিনি মেসিকে বলেছিলেন, ‘ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’
মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে আরও একটি আলোচিত বিষয় হলো কয়েক বছর আগের একটি ছবি। শিশুবয়সী ইয়ামালকে গোসল করানোর সেই ছবিতে মেসিকে দেখা যায়। ছবিটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে নানা তুলনা শুরু হয়।
ইয়ামাল জানান, শুরুতে তিনি ছবিটি প্রকাশ্যে রাখতে চাননি। তার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করার পর সেটি সরিয়ে দিতে বলেছিলেন তিনি। কারণ, মেসির সঙ্গে তুলনা করে মানুষ যেন তাকে না দেখে—এমনটাই চেয়েছিলেন ইয়ামাল।
তিনি বলেন, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়।’ নিজের পরিচয়ে ফুটবলে যতটা সম্ভব এগিয়ে যেতে চেয়েছেন বলেও জানান স্পেনের এই তরুণ তারকা।
Muktomon/TA