মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমান

মুক্তমন রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচির অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের স্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো। এবারের আয়োজনে শিশুদের ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা এবং অনলাইন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, উদ্যোগটির সঙ্গে বর্তমানে ৫৭টি দেশ যুক্ত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প নতুন প্রযুক্তি অংশীদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসূচির বিষয়েও ঘোষণা দেন।

Muktomon/TA