মুক্তমন রিপোর্ট : কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় বাজার এলাকায় মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়া প্রতিরোধে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ গণমিছিলে তেজার মোড় বাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানায়।
গণমিছিলে অংশগ্রহণকারীরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, জুয়া, চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
গণমিছিল থেকে তেজার মোড় বাজারসহ আশপাশের এলাকায় মাদক, জুয়া, চুরি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।