বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির নতুন কমিটি নির্বাচিত

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি
বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি

নিজস্ব প্রতিবেদক : দেশের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির (BDS) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দেশের বিভিন্ন খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দেশবরেণ্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ মুনীর রশীদ সভাপতি এবং ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

  • সহ-সভাপতি: অধ্যাপক মানসুরুল আলম ও অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

  • যুগ্ম সাধারণ সম্পাদক: অধ্যাপক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান

  • কোষাধ্যক্ষ: ডা. এস. এম. আক্তার-উল-আলম

নির্বাচিত পদধারীদের পাশাপাশি ১১ জন নির্বাহী সদস্যসহ সর্বমোট ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশের ডার্মাটোলজি ও ভেনারিওলজি চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, গবেষণার প্রসার, চর্ম ও যৌনবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করায় বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সব সাধারণ ও আজীবন সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

Muktomon/TA