মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
ত্রিদেশীয় সিরিজে তিন দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে।
সূচি অনুযায়ী, ২ অক্টোবর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে, ৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে, ১১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সিরিজ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে তিন দল অনুশীলন করবে।
সামনে থাকা এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হচ্ছে। বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতেই তিন দলের বিপক্ষে তিনবার করে খেলার ফরম্যাট রাখা হয়েছে।
Muktomon/TA