বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ অফার

বাংলালিংকের ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ উদ্যোগের প্রচারণা
বাংলালিংকের ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ উদ্যোগের প্রচারণা

মুক্তমন রিপোর্টার : প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্য নিয়ে ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন উদ্যোগ চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

এই উদ্যোগের আওতায় দেশজুড়ে যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল কিনলে ডেটা ব্যালেন্স থেকে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবার এ সুবিধা উপভোগ করা যাবে।

বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে যোগাযোগের জন্য বাংলাদেশের অনেক গ্রাহক ইমো ব্যবহার করেন। গ্রাহকদের এই প্রয়োজনের কথা বিবেচনা করে শুক্রবার বিনামূল্যে ইমো ব্যবহারের সুযোগ দিচ্ছে বাংলালিংক।

বাংলাদেশিদের কাছে শুক্রবার শুধু সাপ্তাহিক ছুটির দিন নয়; পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া-দাওয়া ও পারিবারিক বন্ধন দৃঢ় করারও একটি বিশেষ দিন। একইভাবে লাখো প্রবাসী কর্মীর পরিবারেও শুক্রবার বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়।

‘কাস্টমার-ফার্স্ট’ দর্শনের অংশ হিসেবে বাংলালিংক বলছে, নতুন এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের ডেটা খরচের চিন্তা কমিয়ে প্রিয়জনদের সঙ্গে আরও নির্বিঘ্ন যোগাযোগের সুযোগ তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান বলেন, পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা সহজ নয়। প্রবাসী কর্মীদের পরিবারগুলো প্রিয়জনদের দূরে থাকার কারণে যে গভীর আবেগ অনুভব করে, সেই দূরত্ব সহজে দূর করা সম্ভব নয়। তবে ‘পিপল-ফার্স্ট’ ব্র্যান্ড হিসেবে বাংলালিংকের লক্ষ্য সবসময় গ্রাহকদের পাশে থাকা।

তিনি আরও বলেন, বাংলাদেশি পরিবারগুলোর জন্য শুক্রবার একটি বিশেষ দিন। বাংলালিংক বিশ্বাস করে, কানেক্টিভিটির মাধ্যমে শারীরিক দূরত্বের প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব। পরিবারের সদস্যদের একসঙ্গে উদযাপনের দিনে সবাইকে আরও কাছে রাখার একটি প্রয়াস হলো এই উদ্যোগ।

‘কথা বলা শুক্রবারে ফ্রি’ অফারটি পেতে গ্রাহকদের আলাদাভাবে কোনো নিবন্ধন করতে হবে না। এর জন্য বাড়তি কোনো খরচও নেই। যেকোনো সাত বা ৩০ দিন মেয়াদি ডেটা প্যাক বা বান্ডেল কিনলে কিংবা নবায়ন করলেই এ সুবিধা পাওয়া যাবে।

গ্রাহকরা মাইবিএল অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইউএসএসডি কোড অথবা প্রচলিত রিটেইল চ্যানেলের মাধ্যমে যোগ্য ডেটা প্যাক বা বান্ডেল কিনতে পারবেন।

Muktomon/TA