রনজিৎ সরকার রাজ : সরকারি ছুটির দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে থানায় কর্মরত সব পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানায় আগত সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা দিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে বীরগঞ্জ থানার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার জেদান আল মুসা।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।
এদিকে পুলিশ সুপার একইভাবে খানসামা থানাও পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA