বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

বিপিএম-সেবা পদকপ্রাপ্ত গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
বিপিএম-সেবা পদকপ্রাপ্ত গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ

শিহাব উদ্দিন : পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা) পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন শ্রেণিতে পুলিশ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নাম রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জননিরাপত্তা এবং জনসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণির পুলিশ পদক দেওয়া হয়।

বিপিএম-সেবা পদক অর্জন করায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অভিনন্দন জানানো হয়েছে।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ববোধকে আরও জোরদার করবে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর পদকপ্রাপ্তির খবর প্রকাশের পর গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

Muktomon/TA