গীতি গমন চন্দ্র রায় গীতি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দায়িত্ব পালনরত ৫২ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব পোশাক ও সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার ২৫ জুন ২০২৬ তারিখের নির্দেশনার ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিয়া, ৫ নম্বর নিউমার্কেট, ফরিদপুর থেকে গ্রাম পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত সামগ্রী সংগ্রহ করা হয়।
এবার গ্রাম পুলিশ সদস্যদের জন্য মোট ১১ ধরনের পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
-
৪৯টি ফুল শার্ট
-
৪৯টি হাফ শার্ট
-
৯৮টি ফুল প্যান্ট
-
৯৮টি গেঞ্জি
-
৫২ জোড়া উন্নতমানের চামড়ার জুতা
-
১০৪ জোড়া মোজা
-
৪৯টি চামড়ার বেল্ট
-
৫২টি চার্জার টর্চলাইট
-
৫২টি লাইনার বাঁশি
এ ছাড়া তিনজন মহিলা গ্রাম পুলিশ সদস্যের জন্য ৩ সেট জর্জেট শাড়ি, পেটিকোট ও ব্লাউজ এবং ৩টি কটি বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী গ্রাম পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত পোশাক ও সরঞ্জাম উপজেলা প্রশাসন গ্রহণ করেছে। পরে দ্রুততম সময়ের মধ্যে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কর্মদক্ষতা ও গতিশীলতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
Muktomon/TA