দ্বিতীয় ইনিংসে খালেদের ৩ উইকেট, জয়ের পথে কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে বল করছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে বল করছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ

মুক্তমন প্রতিবেদক : কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনের ৫২তম ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন কেন্টের বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। এর আগে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

খালেদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। এর আগে প্রথম ইনিংসে ২১৪ রান করে ৫৩ রানের লিড পেয়েছিল কেন্ট।

ফলে ম্যাচ জিততে কেন্টের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮৪ রান করেছে কেন্ট। ৮ উইকেট হাতে রেখে জয়ের জন্য আরও ৫৬ রান প্রয়োজন তাদের।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে প্রথম দিনেই ল্যাঙ্কাশায়ার ১৬১ রানে অলআউট হওয়ার পর দিন শেষে ৭ উইকেটে ১৫১ রান করেছিল কেন্ট। ৩ উইকেট হাতে নিয়ে তখন ল্যাঙ্কাশায়ারের চেয়ে ১০ রানে পিছিয়ে ছিল তারা।

দ্বিতীয় দিনে ২১৪ রানে অলআউট হয় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার জ্যাক ক্রলি।

পরে ৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯২ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। দলের হয়ে মাইকেল জোন্স ৫৪ এবং মার্কাস হ্যারিস ৪৮ রান করেন।

কেন্টের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৩ উইকেট নেন খালেদ আহমেদ। তার সঙ্গে ম্যাট মিলনেস ও কিথ ডাজনও ৩টি করে উইকেট শিকার করেন।

দিন শেষে ২ উইকেটে ৮৪ রান তুলে ম্যাচ জয়ের পথে এগিয়ে রয়েছে কেন্ট। 

Muktomon/TA