এশিয়ান গেমসের যাত্রা শুরু বাংলাদেশ নারী ফুটবল দলের

জাপানে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল
জাপানে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : জাপানে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। আসন্ন ২০তম এশিয়ান গেমস আইচি-নাগোয়া ২০২৬-এ নারী ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চীন থেকে জাপানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে দলটি জাপানে পৌঁছে নির্ধারিত টিম হোটেলে ওঠে।

এশিয়ান গেমসকে সামনে রেখে চীনে প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছে বাংলাদেশ দল। প্রস্তুতি পর্ব শেষে জাপানে পৌঁছে এখন মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস অভিযানকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। জাপানে অবস্থানকালে দলটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন ও প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন করবে।

Muktomon/TA