গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শ্রীপুর কমিটি গঠন

শ্রীপুর উপজেলা গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শ্রীপুর উপজেলা গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মুক্তমন রিপোর্টার : গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে কুসুমকলি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক শওকত ওসমান সেলিমকে সভাপতি, শিশু শিক্ষা মডেল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলমকে কার্যকরী সভাপতি এবং মাওনা মেধাসিঁড়ি স্কুলের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটিতে প্রাইম স্টার একাডেমির প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং ক্রিয়েটিভ মাইন্ড স্কুলের পরিচালক হুমায়ুন কবির সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠন সূত্র আরও জানায়, ২৫ সদস্যের এ কমিটি আগামী দুই বছর শ্রীপুর উপজেলা শাখার দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।