নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে জনগণই একমাত্র উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি দাবি করেছেন, গত সাত মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি; বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, গণতন্ত্র কেবল এক দিনের ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে নির্বাচনের ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কীভাবে বাস্তবায়িত হবে, তা নির্ধারিত হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ের মধ্যে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। ফ্যাসিবাদের পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতা অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।
Muktomon/TA