মুক্তমন রিপোর্ট : ২০তম এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটহকি খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। অপর গোলটি করেন মাহবুব হোসেন।
ম্যাচজুড়েই আক্রমণে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শ্রীলঙ্কার রক্ষণভাগের ওপর ধারাবাহিক চাপ তৈরি করে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা।
শ্রীলঙ্কার হয়ে একমাত্র গোলটি করেন কুশল। তবে তার গোল ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে টানা দুই ম্যাচের পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। এক জয় ও দুই হার নিয়ে পুল ‘এ’-তে চতুর্থ অবস্থানে রয়েছে দলটি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভারত।
Muktomon/TA