মুক্তমন রিপোর্ট : ফেনী জেলা কারাগার-২ পরিদর্শন করেছেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবউল করিম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি কারাগারটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন, চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরিদর্শন করেন এবং তাদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
জেলা প্রশাসক বন্দীদের জন্য মানবিক পরিবেশ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে বন্দীদের আইনি সহায়তা ও চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী প্রতিনিধি
Muktomon/TA