হরমুজ প্রণালী পারাপারে বাংলাদেশি জ্বালানি জাহাজে বাধা নেই

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য

মুক্তমন রিপোর্টার : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই। একই সঙ্গে ‘মক্কা জোট’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই এবং বাংলাদেশ ওই জোটে যোগ দিলেও ইরানের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জালিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের হরমুজ প্রণালী পারাপারে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। তবে জাহাজ চলাচলসহ সামগ্রিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

‘মক্কা জোট’ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ ধরনের জোট নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। বাংলাদেশ ভবিষ্যতে এ জোটে যোগ দিলেও ইরানের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

রাষ্ট্রদূতের দাবি, প্রায় এক দশক আগেই ইরান এ ধরনের একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছিল।

এ ছাড়া জ্বালানিবাহী জাহাজের চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জালিল রহিমি জাহানাবাদি। একই সঙ্গে ইরানের সাধারণ মানুষের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।