ফুটসাল লীগে নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন IM10 FC

ফুটসাল লীগ বাংলাদেশ ২০২৫-২৬-এর নারী ও পুরুষ দুই বিভাগের চ্যাম্পিয়ন IM10 FC-এর পুরস্কার গ্রহণ
ফুটসাল লীগ বাংলাদেশ ২০২৫-২৬-এর নারী ও পুরুষ দুই বিভাগের চ্যাম্পিয়ন IM10 FC-এর পুরস্কার গ্রহণ

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ফুটসাল লীগ বাংলাদেশ ২০২৫-২৬-এর নারী ও পুরুষ—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে IM10 FC

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফুটসাল লীগের নারী বিভাগে ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে জেনন এফসি, আর পুরুষ বিভাগে এ পুরস্কার পেয়েছে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড

নারী বিভাগের ফাইনালে সেরা খেলোয়াড় বা প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন IM10 FC-এর সাবিনা খাতুন। একই দলের কৃষ্ণা রানী সরকার পেয়েছেন সেরা প্লে-মেকারের পুরস্কার এবং স্বপ্না আক্তার ঝিলি নির্বাচিত হয়েছেন সেরা গোলকিপার।

সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ আর্মির জয়নব বিবি। গোল মেশিন পুরস্কার পেয়েছেন বাংলাদেশ আর্মির নুসরাত জাহান মিতু।

লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন IM10 FC-এর সাবিনা খাতুন এবং বাংলাদেশ আর্মির নওশন জাহান নিতী। নারী বিভাগের MVP (লীগের সেরা খেলোয়াড়) নির্বাচিত হয়েছেন সাবিনা খাতুন।

পুরুষ বিভাগের ফাইনালে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন IM10 FC-এর গোলকিপার জাহিদ হাসান রাব্বি। তিনি একই সঙ্গে সেরা গোলকিপারের পুরস্কারও পেয়েছেন।

সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ফকির এফসির রাহাদ। সেরা প্লে-মেকারের পুরস্কার পেয়েছেন IM10 FC-এর তাজওয়ার বিন কাশেম নিটোল।

লীগের সর্বোচ্চ গোলদাতা বা টপ স্কোরার পুরস্কার পেয়েছেন IM10 FC-এর মঈন আহমেদ।

পুরুষ বিভাগের MVP নির্বাচিত হয়েছেন IM10 FC-এর কাজী ইব্রাহীম আহমেদ মৃদুল এবং ফকির এফসির রাশেদুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ফুটসাল কমিটির চেয়ারম্যান মো. ইমরানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডিয়া ডিপার্টমেন্ট
বাংলাদেশ ফুটবল ফেডারেশন

Muktomon/TA