মুক্তমন রিপোর্ট : কিলিয়ান এমবাপে চোটের কারণে আন্তর্জাতিক বিরতির বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন উসমান দেম্বেলে।
তুরস্কের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এমবাপে। ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করার পর চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। পরবর্তী পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়ায় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন এমবাপে।
এমবাপেকে হারালেও নতুন করে কোনো খেলোয়াড়কে দলে ডাকছেন না কোচ জিনেদিন জিদান। বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েই পরবর্তী ম্যাচগুলো খেলবে ফ্রান্স।
জিদানের অধীনে এমবাপে মূল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এমবাপের অনুপস্থিতিতে দেম্বেলে, আদ্রিয়েন রাবিও ও জুল কুন্দেকে বিকল্প অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তাদের মধ্যে দেম্বেলের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা সবচেয়ে বেশি।
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তাই ফ্রান্সকে নেতৃত্ব দেবেন দেম্বেলে। এর আগে তুরস্কের বিপক্ষে এমবাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর কিছু সময়ের জন্য তার হাতে আর্মব্যান্ড ছিল।
Muktomon/TA