মুক্তমন রিপোর্ট : ফেনীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘর এলাকায় প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
Muktomon/TA