মুক্তমন রিপোর্ট : পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ সিনেমার নতুন গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পর এর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গানটির একটি অংশে দেব ও শুভশ্রীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। একই সময়ে শুভশ্রীর গলার কাছে একটি লালচে দাগও ক্যামেরায় দৃশ্যমান হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাগটিকে ‘লাভ বাইট’ হিসেবে উল্লেখ করে নানা মন্তব্য করছেন।
গানটির ওই দৃশ্যের স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করলেও অনেকে দৃশ্যটির সমালোচনা করেছেন। তবে দাগটির প্রকৃত কারণ বা এটি পরিকল্পিতভাবে দৃশ্যের অংশ ছিল কি না, সে বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সিনেমার প্রচারণায় দেব ও শুভশ্রীর কিছু মুহূর্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। প্রচারণার একটি অনুষ্ঠানে দেবকে শুভশ্রীর হাতে চুমু দিতে দেখা যায়। এ ছাড়া শুভশ্রীকে কোলে তুলে নেওয়ার একটি ছবিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
‘দেশু ৭’ নিয়ে দেব ও শুভশ্রীর জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই নতুন গানের দৃশ্যটি সামনে এসেছে। সিনেমাটি অ্যাকশন ও রোমান্টিক ঘরানার বলে জানা গেছে।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’-এর। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হচ্ছে। পাশাপাশি ছবিটির প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
Muktomon/TA