আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান গেমস নারী ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল ম্যাচ
এশিয়ান গেমস নারী ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল ম্যাচ

এক সপ্তাহের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে ভারতের কাছে ৪২ রানে হারের পর এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের দলের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ফলে আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে জাপানের জয়ের সম্ভাবনা নিয়ে বড় কোনো প্রত্যাশা ছিল না। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হয়েছে। করোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই অলআউট হয় জাপান।

জবাবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৮ উইকেটের এই জয় তাদের সেমিফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয় এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। একই দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনাল।

Muktomon/TA