মুক্তমন রিপোর্ট : জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে এই জয় পায় লাল-সবুজের দল।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ফাতুর মোছামাদের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। তবে পাঁচ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল ইসলাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। এরপর ৩৭তম মিনিটে রাসেল মাহমুদ জিমি ফিল্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতে অবশ্য দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল দলটি।
পুল ‘এ’-তে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
Muktomon/TA