পেনাল্টিতে উত্তর কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্পেনের

অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা হাতে স্পেনের খেলোয়াড়রা
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা হাতে স্পেনের খেলোয়াড়রা

মুক্তমন রিপোর্ট : ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে উত্তর কোরিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) পোল্যান্ডের লোদজে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে।

সেখানে গোলরক্ষক লাইয়া লোপেজের দুটি সেভের সুবাদে উত্তর কোরিয়াকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

গত দুই আসরের চ্যাম্পিয়ন দলই এবার ফাইনালে মুখোমুখি হয়েছিল। ২০২২ সালে জাপানকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। দুই বছর পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উত্তর কোরিয়া।

২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উত্তর কোরিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরেছিল স্পেন। এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে সেই প্রতিপক্ষকেই পেনাল্টিতে হারিয়ে শিরোপা জিতল তারা।

এই জয়ে নারী ফুটবলে স্পেনের সাম্প্রতিক সাফল্যের ধারাও অব্যাহত থাকল। গত চার বছরে স্পেন দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও একটি সিনিয়র বিশ্বকাপ জিতেছে। পুরুষ দলও বর্তমানে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম না করেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে উত্তর কোরিয়াকে। দলটির কোচ হান চোল-হাক খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন।

Muktomon/TA