মুক্তমন প্রতিবেদক : আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ 'জি' গ্রুপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে। ম্যাচগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো। সব সময় আজারবাইজান স্থানীয় সময় অনুযায়ী।
২৪ অক্টোবর ২০২৬
🇧🇩 বাংলাদেশ বনাম ওয়েলস
সময়: সকাল ৯:০০টা
২৫ অক্টোবর ২০২৬
🇧🇩 বাংলাদেশ বনাম পর্তুগাল
সময়: দুপুর ২:৩০টা
🇧🇩 বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
সময়: রাত ৮:৪৫টা
২৬ অক্টোবর ২০২৬
🇧🇩 বাংলাদেশ বনাম বুরুন্ডি
সময়: দুপুর ২:৩০টা
🇧🇩 বাংলাদেশ বনাম ফিজি
সময়: রাত ৮:৪৫টা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ইয়ুথ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ করে দিতে বাফুফে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণকে গুরুত্ব দেবে।
মিডিয়া বিভাগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন
Muktomon/TA