রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

মুক্তমন প্রতিবেদক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাইফুল হক বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন এবং তাঁর দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে দলটির নেতাকর্মীসহ দেশের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন।

Muktomon/TA