জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা
নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

মুক্তমন রিপোর্টার : নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র, দক্ষতা ও দেশ-সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অতিথি এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।