অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

অরেঞ্জ স্লিভলেস গাউনে অভিনেত্রী সাফা কবিরের নতুন ফটোশুটের ছবি
অরেঞ্জ স্লিভলেস গাউনে অভিনেত্রী সাফা কবিরের নতুন ফটোশুটের ছবি

মুক্তমন রিপোর্ট : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ফ্যাশন নিয়েও ভক্তদের মাঝে বেশ আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও কাজের আপডেট শেয়ার করেন তিনি। এবার কমলা রঙের গাউনে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিগুলোতে তাকে অরেঞ্জ স্লিভলেস গাউনে বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।

ডে-লাইট ইনডোর আবহে তোলা ছবিগুলোতে সাফার সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। পোশাক, মেকআপ ও স্টাইলিংয়ে ছিল পরিমিত নান্দনিকতা। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনদের কাছ থেকে আসে নানা প্রশংসাসূচক মন্তব্য।

অনেকেই সাফার নতুন লুক ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ ভালোবাসা ও শুভকামনাও জানিয়েছেন কমেন্ট বক্সে।

নাটক, টেলিফিল্ম ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন সাফা কবির। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও রয়েছে তার ব্যস্ততা। বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন অঙ্গনের নানা আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি নিজের কাজ ও ফটোশুটের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এবারও নতুন লুকে ছবি প্রকাশ করে অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী।