মুক্তমন রিপোর্টার : বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারের চলমান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA